মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

সাথী খানের কন্ঠে আসছে ‘আমার কেমন ব্যাথা লাগে’

সাথী খানের কন্ঠে আসছে ‘আমার কেমন ব্যাথা লাগে’

মাহমুদুল হাসান রতন: বর্তমান প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী সাথী খানের ‘আমার কেমন ব্যাথা লাগে’ শিরোনামে গানটি ১৮ এপ্রিল প্রকাশিত হবে ‘চিশতী মিউজিক’ ইউটিউব চ্যানেল থেকে। এবারের ঈদে তরুণ গীতিকার মামুন আফনান রুমির কথায় ধারাবাহিক কয়েকটি গানের মধ্যে তার কথায় গেয়েছেন সাথী খান।এস রুহুলের সুরে গানটিতে সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক রেজওয়ান শেখ। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রুমি। যেখানে আনান খানের বিপরীতে অভিনয় করেছেন আনফি সিনহা।গানটি প্রসঙ্গে মামুন আফনান রুমি বলেন, কয়েকদিন আগে আমার কথা ও সুরে ‘আমিও তো মানুষ বন্ধু’ শিরোনামে সাথী খানের একটি গান প্রকাশিত হয়। সেই গানে ভালো সারা পেয়ে এবারের গানটিও লিখেছি। আমার কথায় সাথী খানের চারটি গান আসছে। আশা করি সবাই শুনে মুগ্ধ হবেন।উল্লেখ্য, মামুন আফনান রুমি বর্তমান প্রজন্মের গীতিকার হিসেবে ইতোমধ্যে নিজেকে পরিচিত করেছেন সংগীতাঙ্গনে। তার কথায় গেয়েছেন আসিফ আকবর, কাজী শুভ, এফ এ সুমন, মিলন, ন্যান্সি, শামস্, ইলিয়াস, অরিন, নিশ্চুপ বৃষ্টি, ইমন খান, সাফায়াত বেলালসহ অনেকেই।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |