মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
রাজু মিয়া, নোবিপ্রবি : বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিনামূল্যে রক্তান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ এর আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এসব কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, বিজ্ঞান অনুষদের ডিনসহ বিভাগটির চেয়ারম্যান, অন্যান্য শিক্ষক, মেডিকেল অফিসার, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় মেডিকেল টিমের সাথে এই কর্মসূচিতে সহযোগিতা করেছে নোবিপ্রবি সন্ধানী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ইউনিট।কর্মসূচিতে উপাচার্য বলেন, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর অবদান চির অম্লান হয়ে থাকবে। শোকের এই মাসে এই ধরনের উদ্যাোগ দেশ ও জাতির জন্য মঙ্গলজনক।