মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
রাজু মিয়া, নোবিপ্রবি : পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
গত ২১ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। বহিষ্কৃতদের মধ্যে দুইজনকে এক বছর এবং তিনজনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের সংশ্লিষ্ট টার্ম ফাইনালের সকল পরীক্ষা বাতিল করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের ফুয়াদ আল রাফি (২০২৯-২০), এমআইএস বিভাগের ইসরাত জাহান (২০২৯-২০), শিক্ষা বিভাগের সুবর্ণা ফেরদৌস (২০২১-২২), সিএসটিই বিভাগের স্বর্ণা সাহা (২০২১-২২), আইএসএলএম বিভাগের সাবরিনা সুলতানা (২০২২১-২২)।