মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট তোফায়েল হোসেন মজুমদার

বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট তোফায়েল হোসেন মজুমদার

বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট তোফায়েল হোসেন মজুমদার

মোহাম্মদ রাজীব, কুবি  : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৫ টি আবাসিক হলের মধ্যে সর্ববৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু হলে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ (এআইএস) বিভাগের সহযোগী অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদারকে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিষয়টি বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে বিষয়টি জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম এর গত ৪ তারিখ মেয়াদ পূর্ণ হওয়ায় উপাচার্যের নির্দেশক্রমে আগামী ২ বছরের জন্য একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার নিয়োগ দেওয়া হয়।

বিশেষভাবে উল্লেখ্য, তোফায়েল মজুমদার এর আগে ২৯ জুলাই ২০১৩ থেকে ৩১ আগস্ট ২০১৫ সাল পর্যন্ত হলটির প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |