মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
মোহাম্মদ রাজীব, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের দীর্ঘ সতেরো বছরের প্রতিক্ষার পর অবশেষে রবিবার (১৭ সেপ্টেম্বর) থেকে পর্দা উঠলো ‘ইংলিশ উইক-২০২৩’ এর। প্রথমবারের মতো অনুষ্ঠিত তিনদিনব্যাপী ইংলিশ উইকের ১ম দিন (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় কলা ও সামাজিক অনুষদের সামনে থেকে প্রায় দু’শতাধিক শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে এক র্যালির আয়োজন করা হয়।
র্যালি আরম্ভ হওয়ার আগে ইংলিশ উইকের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈন। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ঘুরে এসে ব্যাডমিন্টন কোর্টে শেষ হয়। পরে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ব্যাডমিন্টন কোর্টে কেক কেটে শিক্ষক-শিক্ষার্থীদের মুখে তুলে দেন ।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী আহছানা তানয়ীম আরিনা প্রথমবারের মতো ইংলিশ উইক পেয়ে উচ্ছ্বাসে আবেগাপ্লুত হয়ে বলেন, শরৎ এর আগমনে প্রথমবারের মত ইংরেজি বিভাগে এক মহাসপ্তাহের আয়োজন করা হচ্ছে। ১৫তম আবর্তনের শিক্ষার্থী হিসেবে দেড় বছর ধরে আশাবাদী ছিলাম ইংলিশ উইক কবে হবে,কখন হবে ইত্যাদি।
এরই সূত্র ধরে বিভাগে কত শত জমকালো খেলাধুলা (ইনডোর-আউটডোর), সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। উইককে কেন্দ্র করে গত কয়েকদিন যাবৎ বিভিন্ন কাজকর্মে নিজেকে ব্যস্ত রেখেছিলাম যার অনুভূতি সত্যি অন্যরকম। উপাচার্য স্যারসহ বিভাগের বিভিন্ন শিক্ষকদের সাথে নিয়ে র্যালি, কেক কাটার মাধ্যমে আমাদের এ মহাসপ্তাহের উদ্বোধন করেন।
নানা রং-বেরং এর পরিচ্ছদ বিভাগের চারপাশকে বিমোহিত করে রেখেছে। আগামী ১৯ সেপ্টেম্বর, আমাদের বিভাগের মহাসপ্তাহের প্রধান চমক। ঐদিন আমাদের বিভাগের বহুদিনের প্রত্যাশিত বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত হবে।সেখানে আমিও একজন পার্টিসিপেন্ট হিসেবে আশা করছি, বিভাগের সকল শিক্ষার্থীরা একটি সুন্দর, মনোমুগ্ধকর ও প্রাণবন্তকর একটি প্রোগ্রাম উপহার দিবে।
সবশেষে বলতেই যে, জয় হোক ইংরেজি মহাসপ্তাহের, জয় হোক। র্যালি ও কেক কাটা পর্বে এসময় আরো উপস্হিত ছিলেন ইংরেজি বিভাগের হেড অব দি ডিপার্টমেন্ট অধ্যাপক ড. বনানী বিশ্বাস, বিভাগের সহযোগী সংগঠন লিবারেল মাইন্ডসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. এম এম শরীফুল করিম, ইংলিশ উইকের কনভেনর ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক শারমিন সুলতানা, প্রভাষক ও বিভাগের ছাত্র উপদেষ্টা কাজী ফাকেরা নওশীন, প্রভাষক তারিন বিনতে এনাম, প্রভাষক সাহিদা আফরিন, লিবারেল মাইন্ডসের প্রেসিডেন্ট আনোয়ার আজম, ভিপি মোজ্জাম্মেল হোসাইন আবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নয়ন মিয়াসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।