মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মনির হোসেন, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে(জবি) অধ্যায়নরত ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জবির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) পুরান ঢাকার রায়সাহেব বাজারের একটি রেস্তোরাঁয় এই নবীনবরন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি মো: মাসুম বিল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোল্লা গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক মো. শহিদুল হক মোল্লা।

সংগঠনটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালবাগ বিভাগ, ডিএমপির উপ পুলিশ কমিশনার (ডিসি) মো. জাফর হোসেন, বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও এফবিসিসিআই সদস্য রিপনুল হাসান, উত্তরা বিভাগ,ডিএমপির উপ পুলিশ কমিশনার (ডিসি) আকরাম হোসেন বিশ্বাস, সূত্রাপুর থানা ডিএমপির অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম, পূবালী ব্যাংক লি: এর সিনিয়র অফিসার শাহীন বিশ্বাস। এসময় আরো উপস্থিত ছিলেন, ৪১ তম বিসিএস এ নিয়োগ প্রাপ্ত সহকারী কমিশনার ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট রাহিদ তাহমিদ সহ একঝাঁক নবীন শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |