মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্ল্যাস্টিক বিনিময়ে বই সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ কার্যবর্ষের প্ল্যাস্টিক বর্জ্যের বিনিময়ে বই উপহার প্রজেক্টটির পূূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক গিরেন্দ্র চক্রবর্তী।সোমবার (৩০ অক্টোবর )রাত সাড়ে ৮ টার দিকে এই কমিটি ঘোষণা করা হয়। সভাপতি মাসুদ রানা বলেন,”বর্তমানে যে হারে পরিবেশ দূষিত হচ্ছে তা নিয়ে আমরা শিক্ষিত তরুণেরা উদ্ভিগ্ন।বিশেষকরে প্লাস্টিকের মাত্রাতিরিক্ত ব্যবহার,অব্যবস্থাপনা ও পুনর্ব্যাবহারের অভাব পরিবেশকে হুমকির মুখে ফেলছে। প্লাস্টিকের ব্যবহার কমানো,পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের পদযাত্রা।”
আরও পড়ুন: শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর
সংগঠনটির সাধারণ সম্পাদক গিরেন্দ্র চক্রবর্তী বলেন,”সময় এসেছে পরিবেশ নিয়ে ভাবার,কিছু করার।’প্লাস্টিকের বিনিময়ে বই’ এর মাধ্যমে আমরা কিছু করতে চাই,করে দেখাতে চাই।আমাদের উদ্দেশ্য হচ্ছে নিরাপদ পরিবেশের রক্ষায় সচেতনতা সৃষ্টি ও বই পড়ার মাধ্যমে মেধাভিত্তিক তরুণ প্রজন্ম গড়ে তোলা। উল্লেখ্য,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মেধাবী শিক্ষার্থী মোঃ আসাদুজ্জামান বুলবুল দূষণ প্রতিরোধে এক হয়ে কাজ করার অঙ্গিকার নিয়েই জনকয়েক মেধাবী ও সচেতন শিক্ষার্থী ‘প্ল্যাস্টিকের বিনিময়ে বই’-এর কর্মসূচি শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যেই ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে সচেতন শিক্ষার্থীদের কার্যক্রম দারুণ সাড়া পায়। তিনি আরো বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের নৈস্বর্গিক লীলাভূমি আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কিন্তু সচেতনতা ও ইচ্ছাশক্তির অভাবে চবি ক্যাম্পাসে নানাভাবে দূষণ বেড়েই চলছে। জীবনবিধ্বংসী এই দূষণ কিছু সচেতন শিক্ষার্থীদেরকে ভাবিয়ে তুলেছে দীর্ঘদিন থেকে। তাই ক্যাম্পাসে পরিষ্কার এবং দূষণ মুক্ত করতে তিনি এই উদ্যােগ গ্রহণ করেন।
কার্যনির্বাহী পর্ষদের সদস্যরা হলেন
সভাপতি -মোঃ মাসুদ রানা, সহ-সভাপতি: মোবারক হোসেন, সাধারণ সম্পাদক : গিরেন্দ্র চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক :মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ, সম্পাদক : মোনেম শাহরিয়ার শাওন, সাংগঠনিক সম্পাদক : ধন রঞ্জন ত্রিপুরা, সহ-সাংগঠনিক, সম্পাদক : আশিফ রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক : নূর মোহাম্মদ, অর্থ সম্পাদক: শাহজালাল শাহিন, সহ-অর্থ সম্পাদক :নাঈম হাসান, দপ্তর,সম্পাদক :মোস্তফা কামাল, উপ দপ্তর : সুস্মিতা চক্রবর্তী, পাঠচক্র বিষয়ক সম্পাদক: এ কে কায়েস,
সহ- পাঠচক্র বিষয়ক সম্পাদক : বেনুমাধব দাশ, প্রচার সম্পাদক : মনোরঞ্জন রায় উত্তম, সহ-প্রচার সম্পাদক : সাব্বির রশিদ প্রামানিক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক :পান্ডব চাকমা, সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক :মুকুল রায়, পরিবেশ বিষয়ক সম্পাদক :প্রিতম দাস, উপ পরিবেশ বিষয়ক সম্পাদক :জুহেস ত্রিপুরা, টেকসই উন্নয়ন ইনোভেশন সেল: জয়নাল আবেদীন ফাহিম এবং রাশেদুল ইসলাম