মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
কর্ণফুলী প্রতিনিধি: কর্ণফুলী উপজেলায় মহাসড়ক ও সড়কের নিরাপত্তা নিশ্চিতে উপজেলা প্রশাসন, অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণসহ যাত্রী ও সড়ক নিরাপত্তা নিশ্চিতে মহাসড়কে অভিযান পরিচালনা করেছে বিভিন্ন অপরাধে দশ মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৭ জুন(বৃহস্পতিবার) কর্ণফুলী উপজেলার মহাসড়কের বিভিন্ন অংশে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন গাড়ী বন্ধসহ সড়ক নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।
এ সময় রুট পারমিটবিহীন ও ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত ভাড়া,ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যাতিত গাড়ি চালানোয় প্রভৃতি অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিধান মোতাবেক তাদের দশ মামলায় বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত বলেন,মহাসড়ক ও সড়কের নিরাপত্তায় এ অভিযান অব্যাহত থাকবে।