মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

হালুয়াঘাট সাধারণ পাঠাগারের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

হালুয়াঘাট সাধারণ পাঠাগারের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

দেওয়ান নাঈম,হালুয়াঘাট:

ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান হালুয়াঘাট সাধারণ পাঠাগারের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত্রে হালুয়াঘাট সাধারণ পাঠাগার কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় শপথ পাঠ করান প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ,সহকারী নির্বাচন কর্মকর্তা অধ্যাপক আনিসুজ্জামান ও প্রবীর চন্দ্র সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খায়রুল আলম ভূঞা,উপজেলা আ’লীগের সহ -সভাপতি আবুল কালাম আজাদ,সদস্য বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ,সাবেক উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোসেন, মো.বজলুর রহমান,পাঠাগার শিশু কানন এর
প্রধান শিক্ষক মো. আক্কাস আলী,সরগম সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ মো. হাতেম আলী,হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মো.সাজ্জাদ হোসেন বাচ্চু প্রমূখ।

শপথ গ্রহণ করেন হালুয়াঘাট সাধারণ পাঠাগারের নব নির্বাচিত কমিটির সভাপতি মো.খালেদুর রহমান আকন্দ,সহ-সভাপতি দেবাশীষ দত্ত,শুভাশীষ সরকার শুভ,সাধারণ সম্পাদক  মো. ফেরদৌস আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন কামাল রনি,পাঠাগার সম্পাদক মো.আলীমুল ইসলাম,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো.আশরাফুল ইসলাম,ক্রীড়া সম্পাদক মোছা.সায়ফুন নাহার লিপি, সমাজ কল্যাণ সম্পাদক মো. হুমায়ুন কবির,সদস্য নাঈম আহমেদ, শ্যামল কুমার দত্ত, মহিলা সদস্য গীতা দত্ত। অনুষ্ঠানে বক্তারা বলেন,নবীন প্রবীণের সম্মিলিত নবনির্বাচিত কমিটি নতুন উদ্যমে হালুয়াঘাট সাধারণ পাঠাগারকে এগিয়ে নিবেন বলে আশাপ্রকাশ করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |