মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন

অসুস্থ সাবেক ছাত্রনেতার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মেয়র কাদের মিজা

অসুস্থ সাবেক ছাত্রনেতার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মেয়র কাদের মিজা

জাহিদুর রহমান আকাশ :

নোয়াখালী কোম্পানীগঞ্জে অসুস্থ সাবেক ছাত্রনেতার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। অসুস্থ ছাত্রনেতা জহির হোসেন উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি হঠাৎ লিভার জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকা পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। জহির হোসেন সরকারী মুজিব কলেজে ৯০ এর দশকে ছাত্রলীগের ভিপি বাবুল প্যানেলের ধর্মিয় সম্পাদক ছিলেন।

দলের এই নিবেদিত কর্মির অসুস্থতার কথা শুনে পাশে দাঁড়ালেন মেয়র কাদের মির্জা।বৃহস্পতিবার অসুস্থ ছাত্রনেতার চাচাতো ভাই সাংবাদিক হাসান ইমাম রাসেল ও ভাগিনা তারেকের হাতে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা এডভোকেট শাহেদুর রহমান তুহিন ও যুবলীগ নেতা নুর উদ্দিন খাজা প্রমুখ। অপরদিকে জহিরের পরিবারের পক্ষ থেকে মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জহিরের বড় ভাই আনোয়ার হোসেন। উল্লেখ্য আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোনো নেতা কর্মীই শুধু নয়, বসুরহাট পৌরসভার যে কোনো নাগরিক,সাংবাদিক অসুস্থ হলে সামর্থ অনুযায়ী সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন মেয়র কাদের মির্জা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |