হানিফ উল্লাহ আকাশ:
নেত্রকোণা সার্কিট হাউস মিলনায়তনে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে উইমেন্স এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর আয়োজনে উইমেন্স এন্ড ই-কমার্স ট্রাস্ট ও স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উইমেন্স এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর সভাপতি নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হারুনুর রশিদ, বিসিক নেত্রকোণা কার্যালয়ের উপব্যবস্থাপক মোঃ আকরাম হোসেন ও পৌরসভার প্যানেল মেয়র এসএম মহসিন আলম। উইমেন্স এন্ড ই-কমার্স ট্রাস্ট উইয়ের নেত্রকোনা জেলার কো-অর্ডিনেটর তাসলিমা আক্তার রিমিন জানান,
এই প্রথম অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনার উইমিট আপ। গ্রুপটি খুলা হয় ২০১৭ সালে এবং সেই ধারাবাহিকতায় এই অনলাইন প্লাটফর্ম এর সদস্য সংখ্যা ১৩ লক্ষ। এই গ্রুপটির মূল লক্ষ্যই হচ্ছে নারীদের এগিয়ে নিয়ে যাওয়া। নাসিমা আক্তার নিশা এই গ্রুপটির প্রতিষ্ঠাতা ও সভাপতি। ৬৪ জেলাতেই এর কার্যক্রম পরিচালনা করার জন্য আলাদা আলাদা কো-অর্ডিনেটর রয়েছে। তারই ধারাবাহিকাতায় নেত্রকোনায় এই গ্রুপের ৬ সদস্য বিশিষ্ট একটি টিমও রয়েছে যারা নারী উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে।