বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

বকশীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

বকশীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সারজিনা আক্তার (১৬) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৮ টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় এলাকার শমসের আলীর বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমার পাড় এলাকার শমসের আলীর মেয়ে সারজিনা আক্তার এবার সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। সে সানরাইজ এডুকেয়ার একাডেমির শিক্ষার্থী ছিলেন। রোববার সন্ধ্যায় কাউকে না জানিয়ে দরজা বন্ধ করে ঘরে ঢুকে সে।

অনেকক্ষণ পরও সে বের হয়ে না আসলে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, মরদেহটি উদ্ধার করে ১৯ সেপ্টেম্বর ( সোমবার) সকালে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |