মোঃ নাঈমুজ্জামান নাঈম, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের গণ জমায়েত করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর, ২০২২ খ্রিঃ) বিকালে ভৈরবের নিউ টাউন এলাকায় এই সমাবেশ হয়। উক্ত গণ জমায়েত-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সমাবেশে নাজমুল হাসান ও সভার সভাপতি ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সায়দুল্লাহ মিয়া বক্তব্য রাখেন ।
নাজমুল হাসান পাপন টানা ২৫ মিনিট বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, একটি দল আমাদের স্বাধীনতা বিশ্বাস করে না। বাংলাদেশ বিশ্বাস করে না। তাঁরা বঙ্গবন্ধুকে হত্যা করে। গ্রেনেড হামলা চালায়। জননেত্রী শেখ হাসিনাকে বার বার হত্যার ষড়যন্ত্র করে। তবে এও স্মরণ করিয়ে দিয়ে বলেন, রাজনীতি করেন কোন অসুবিধা নেই। মিথ্যাচার বন্ধ করুন।
কেউ যদি মনে করে আমি ভিতু। আমাকে দিয়ে কিছু হবে না। ভুল করবেন। আমার শরীরে আমার আব্বার ( সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান) রক্ত যেমন আছে, তেমনি আম্মার ( গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান) রক্তও আছে। আমি কিন্তু একাই একশো। সমাবেশ পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ।
এসময় উপস্থিত মঞ্চে উপস্থিত ছিলেন, পাপনের সহধর্মিণী রোকসানা আক্তার, ভৈরবের পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু,
পৌর আ,লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, কুলিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, সাখাওয়াত হোসেন, লুৎফর রহমান ফুলু।
এছাড়াও উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । এদিকে দুপুর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় নেতা কর্মীরা গণসমাবেশে যোগ দেন। বিকেল চারটার মধ্যে সমাবেশস্থল দলীয় নেতা-কর্মীর উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।