বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ’র নির্দেশনায় ভাঙ্গা উপজেলা যুবলীগের উদ্যোগে যুবলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে ভাঙ্গা পৌরসভা সংলগ্ন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে নেত্রীর আস্থাভাজন ব্যক্তিত্ব কাজী জাফর উল্লাহর নির্দেশনায় ভাঙ্গা উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। খুব শীঘ্রই ১২ টি ইউনিয়ন ব্যাপী তৃণমূল পর্যায় থেকে সৎ যোগ্য ও ত্যাগী নেতাদের মুল্যায়নের মাধ্যমে ইউনিয়ন যুবলীগের সম্মেলন করা হবে। পরবর্তিতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় ভাঙ্গা উপজেলা যুবলীগের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এসময় বক্তারা আরও বলেন, আগামী ১৭ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। সে জন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান বক্তারা। উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহিনের সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকরামুজ্জামান রাজা, সাবেক সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন ও সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শরীফুজ্জামান শরীফ,
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সী, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন মাতুব্বর, পৌর যুবলীগের সভাপতি মশিউর রহমান জাকারিয়া, সাধারণ সম্পাদক সুমন মুন্সী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবকলীগ, কৃষকলীগসহ ১২ ইউনিয়নের নেতাকর্মী প্রমুখ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য কামরুজ্জামান কাফি ও স্বেচ্ছা সেবকলীগের শিশু ও পরিবার কল্যান সম্পাদক মেহেদী হাসান লিটু।