বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর জন্মদিনে নড়িয়া ও সখিপুরে কোরআন শরীফ বিতরণ

প্রধানমন্ত্রীর জন্মদিনে নড়িয়া ও সখিপুরে কোরআন শরীফ বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও সখিপুর থানায় প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও পবিত্র কোরআন শরীফ উপহার দেয়া হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বাদ জোহর এ শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এসময় ১ হাজার পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়ার ইউএনও শেখ রাশেদ উজ্জামান, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল,
সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ কাইউম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি নুর এ আলম আশিক প্রমূখ। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নড়িয়া ও সখিপুরের সকল মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি ছাত্রলীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |