মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শাহাদুল ইসলাম সাজু।। জয়পুরহাট: জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের সার্বিক তত্বাবধানে ৩১ টি কেন্দ্রে শান্তিপুর্ন পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রবিবার বাংলা বিষয়ে প্রথম পত্র পরীক্ষায় এবার পরিক্ষার্থী ১২ হাজার ৪৬৬ জন হলেও অনুপস্থিত পরিক্ষার্থী ছিল ২২৭ জন।
জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্র জানায়, ২০২৩ সালে জয়পুরহাট জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী হচ্ছে ১২ হাজার ৪৬৬ জন। এবার এসএসসি পরীক্ষায় ১৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ হাজার ১০১ জন পরীক্ষার্থী ১৭ টি কেন্দ্রে অংশগ্রহন করছে।
১১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ২৩৭ জন পরিক্ষার্থী দাখিল পরীক্ষায় ৭টি কেন্দ্রে অংশগ্রহন করছে এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ৭ টি কেন্দ্রে ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ১২৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছেন। জয়পুরহাটে সুষ্ঠু এবং শান্তিপুর্ন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচী গ্রহন করা হয়েছে।
জেলায় সুষ্ঠু, সুন্দর ও শান্তিপুর্ন পরিবেশে পরীক্ষা অনুষ্টিত হচ্ছে বলে জানান, পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। এ ছাড়াও পরীক্ষা কেন্দ্রে পুলিশ ও সাদা পোষাকে গোয়েন্দা পুলিশের পাশাপাশি ভ্রাম্যমান আদালত সার্বক্ষনিক দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।
শিক্ষা বিভাগীয় তদারকির আওতায় রাজশাহী শিক্ষা বোর্ডের উপপরিক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমের নেতৃত্বে একটি ভিজিলেন্স টীম জয়পুরহাটের বিভিন্ন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
জেলা প্রশাসকের শিক্ষা শাখা সূত্র জানায়, জয়পুরহাট জেলায় পাঁচ উপজেলায় এসএসসি ও সমমানের অংশ গ্রহন করা ১২ হাজার ৪৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ২০৩ জন ছাত্র ও ৬ হাজার ২৬৩ জন ছাত্রী রয়েছে। রবিবারে অনুষ্ঠিত এসএসসি পরিক্ষায় ৬৯ জন, দাখিল পরিক্ষায় ১২৬ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরিক্ষায় ৩২ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।