মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শৈলকুপায় ৪ দিনের শিশু নিয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী

শৈলকুপায় ৪ দিনের শিশু নিয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী

মফিজুল ইসলাম, ঝিনাইদহ: মাত্র ৪ দিন বয়েসের শিশু নিয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে এসেছে পরীক্ষার্থী। তবে তার সাথে ছিল শিশু সন্তানের ফুফু। ঘটনাটি রবিবার ঝিনাইদহের শৈলকুপা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। পরীক্ষার্থী সাদিয়া খাতুন আউশিয়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের পরীক্ষার্থী। সাদিয়া পৌর এলাকার খালধারপাড়া গ্রামের টুটুল শেখের কন্যা।

শৈলকুপা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহিদুল ইসলাম বলেন, সাদিয়া খাতুন নামের আউশিয়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী ৪ দিনের শিশু নিয়ে পরীক্ষা দিয়েছে তাদের কেন্দ্রে। মানবিক কারনে পরীক্ষার সমস্ত নিয়ম কাননু মেনে শিশুটির নিরাপত্তা দেওয়া হয়েছে। এ সময় শিশুটিকে কয়েকবার মায়ের দুধ পানের ব্যবস্থা করা হয় বলে জানান।

শৈলকুপা এসএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধূরী বলেন, ঘটনাটি তিনি জানেন না।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |