মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

সখীপুরে কবি মোসলিমা খাতুনের অতনু উদ্ভাস কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

সখীপুরে কবি মোসলিমা খাতুনের অতনু উদ্ভাস কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

সখীপুরে কবি মোসলিমা খাতুনের অতনু উদ্ভাস কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

আহমেদ সাজু, সখীপুর: টাঙ্গাইলের সখীপুর উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়নে কবি মোসলিমা খাতুনের অতনু উদ্ভাস কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (১লা মে)বিকেল ৪টার দিকে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সকল অতিথিদের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজন মধ্যে দিয়ে জয় হোক কবিতার জয় হোক মানবতার এই স্লোগান নিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম অতনু উদ্ভাস কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট চর্যাগবেষক আলীম মাহমুদ, শাকিল আনোয়ার সাবেক সভাপতি সখীপুর প্রেসক্লাব,সরকারি মুজিব কলেজের বাংলা প্রভাষক অধ্যাপক দেলোয়ার শিকদার, সরকারি পি এম পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কে বি এম খলিলুর রহমান সেলিম মাহমুদ অনুষ্ঠান প্রযোজক যমুনা টেলিভিশনের সাংবাদিকসহ অনেক কবি সাহিত্যেকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কবি মোসলিমা খাতুনের কাব্যগ্রন্থ অতনু উদ্ভাস লেখনীর মাধ্যমে জীবন দর্শনের মূল সত্ত্বাকে তুলে ধরার চেষ্টা করেন। এমন বাস্তবধর্মী চেতনাকে উজ্জীবিত করতে কবি তার মূল প্রয়াস তুলে ধরেছেন। লালমাটির সখীপুরে এমন কৃতিত্ব অধিকারী মহীয়সী সত্যি প্রশংসার দাবি রাখে।

তিনি আরও বলেন, কবি মোসলিমা খাতুনের ভবিষ্যৎ সুখ আর সমৃদ্ধ হোক। এবিষয়ে কবির অর্ধাঙ্গ চর্যাগবেষক আলীম মাহমুদ বলেন,আমি কবি মোসলিমা খাতুনের কাব্যগ্রন্থ অতনু উদ্ভাস কবিতার প্রতিটি পদ অত্যন্ত অর্থবহ ও শৃঙ্খল রয়েছে। আমার অর্ধাঙ্গীর সকল কাজে সর্বাত্মক সহযোগিতা করে যাবে।

প্রতিবেদকের সাথে কথা হলে কবি মোসলিমা খাতুন জানান, সুন্দর -সাবলীল ভাষায় রচয়িত করার চেষ্টা করেছি।জানি না কতটা পেরেছি। পাঠক আমার কাব্যগ্রন্থ সাদরে গ্রহণ করলেই আমার কর্মের স্বার্থকতা নিশ্চিত হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |