মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

লৌহজংয়ে জমি বেদখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লৌহজংয়ে জমি বেদখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন উত্তর পিঙ্গনালীতে জোর করে জমি দখল করেছে দুর্বৃত্তরা। দীর্ঘ ১৭ বছর যাবত ১২ শতাংশ জমিকে কেন্দ্র করে প্রতিনিয়তই ঝগড়া লেগেই আছে উত্তর পিঙ্গনালী আদ্দর পাড়ার মোঃ আল আমিন বেপারী সাথে। উক্ত জমি নিয়ে ২০০৬ সালে মামলা দায়ের করে ছিলো দুর্বৃত্তরা। অতঃপর ২০১০ সালে মামলা খারিজ হয় আল-আমিনের পক্ষে।পরবর্তীতে আপিল করলে তাও কিছুদিনের ভিতর খারিজ হয়ে যায় আল-আমিনের পক্ষে।

মামলায় সুবিধা করতে না পেরে অত্র এলাকার এবং সিরাজদিখান থানা এলাকার কিছু ভাড়াটে গুন্ডাকে সাথে নিয়ে সেই জমি ৭ই মে (রবিবার) সকালে দখল করে নেয় একই এলাকার বাসিন্দা কামাল শেখ, সিরাজ শেখ, রফিকুল শেখ এবং সিরাজদিখান থানাধীন এলাকার বাসিন্দা সোহরাব তালুকদার, খোকা খাঁন,চুন্নু শেখ,রাসেল শেখ সহ অজ্ঞাত ১৬ /১৭ জন। জমি দখল করে জমিতে লাগানো লাউ গাছ এবং লাউয়ের মাচা ধারালো অস্ত্র দ্বারা কেটে ফেলে।
বাধা প্রদান করতে গেলে আল-আমিন বেপারি কে প্রাণ নাসের হুমকি দেয় কামাল শেখ ও তার গুন্ডা বাহিনী। সন্ধ্যা ৭ টার দিকে স্থানীয় লৌহজং থানায় একটি অভিযোগ করা হয়। লৌহজং থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল্লাহ আল-তায়াবীর বলেন – ১২ শতাংশ জমি অন্যায় ভাবে দখলের অভিযোগ এসেছে এবং বিষয়টি আমলে নিয়েছি ঘটনাস্থল তদন্ত করে গত ৮ মে আসামী কামাল শেখ’কে গ্রেপ্তার করা হয় এবং ৯ মে আসামী কামাল শেখ জামিনে বের হয়ে যায়।

জামিনে বের হয়ে আসামী কামাল শেখ আল-আমিন বেপারীকে প্রাননাশের হুমকি দিয়ে যাচ্ছে বলে আল-আমীন লৌহজং প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।
সম্মেলনে আল-আমীন লিখিত অভিযোগ দায়ের করে। তদন্ত সাপেক্ষে বিষয়টির প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করে। উক্ত সংবাদ সম্মেলন’কে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন করেছে আসামী পক্ষ। আলচ্য জমি নিয়ে দন্ড চলছে একই এলাকার আল-আমিন ও কামাল শেখ দুই পরিবারের মধ্যে। কিছু অসাধু সাংবাদিক নামধারী উক্ত বিষয়টি কে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করে চলেছে। আলচ্য জমি দখল ও জমির গাছ কটার ভিডিও চিত্র মোবাইল ফোনে ধারণ করেছেন জমির মালিক আল-আমিন বেপারী। আরো বেশ কিছু প্রমান হাতে নিয়ে আইনের সাহায্য গ্রহণ করেন। তবে গত ২৮ মে অত্র এলাকার লোকজন নিয়ে নিজ বাড়িতে কামাল শেখ যে সাংবাদিক সম্মেলন করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |