মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লাইসেন্সবিহীন ইউনিটি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লাইসেন্সবিহীন ইউনিটি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লাইসেন্সবিহীন ইউনিটি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ

গাজী রুবেল, কুমিল্লা : কুমিল্লার ব্রাহ্মণপাড়াতে লাইসেন্সবিহীন ইউনিটি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।
এনিয়ে কুমিল্লা সিভিল সার্জেন অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন একজন ভুক্তভোগী।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ইউনিটি হাসপাতালের কোন লাইসেন্স নাই। হাসপাতাল মালিকপক্ষ দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষকে বোকা বানিয়ে লিফলেট, ফেস্টুন ও বড় বড় সাইনবোর্ড লাগিয়ে অবৈধভাবে হাসপাতাল পরিচালনা করছেন।

এই প্রতিষ্ঠানে অবৈধভাবে চলছে রোগীদের অস্ত্রোপচার, চিকিৎসা ও প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা। চেম্বারে নিয়মিত না বসলেও প্রতিষ্ঠানের সাইনবোর্ডে চিকিৎসকদের নাম লেখা হচ্ছে। ফলে রোগীরা প্রতারণা শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স, বিশেষজ্ঞ চিকিৎসক ও সেবিকা, প্যাথলজিস্ট, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ অধিদফতর ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র না থাকাসহ নানা অনিয়মের মধ্যে মাসের পর মাস এসব হসপিটালের কার্যক্রম চলছে।

অভিযোগ রয়েছে, প্যাথলজি টেস্টের জন্য এসব হসপিটাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে উন্নতমানের কোন যন্ত্রপাতি নেই। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ভুয়া রিপোর্ট তৈরি করে রোগী ও স্বজনদের কাছ থেকে হাতিয়ে নেয়া হচ্ছে মোটা অংকের টাকা।

লাইসেন্সবিহীন অবৈধ ইউনিটি হসপিটালে চিকিৎসাসেবার মানসম্মত কোন পরিবেশ নেই বলেও অভিযোগ পাওয়া যায়। হাসপাতাল প্রতিষ্ঠায় জরুরি বিভাগ, শীতাতপ নিয়ন্ত্রিত ঝুঁকিমুক্ত অপারেশন থিয়েটার, চিকিৎসার জন্য যন্ত্রপাতি, ঔষুধ বর্জ্য ব্যবস্থাপনা ও প্যাথলজিক্যাল ল্যাবরেটরি নেই।

এই ইউনিটি হসপিটালের বড় বড় সাইনবোর্ডে একাধিক চিকিৎসকের নাম থাকলেও তারা নিয়মিত চেম্বারে বসেন না। মালিকপক্ষ এসব চিকিৎসকেদের সাথে চুক্তি করে সাইনবোর্ডে তাদের নাম ব্যবহারের মাধ্যমে রোগীদের ঠকাচ্ছে।

সিভিল সাজর্ন অফিস সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোন হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার সুযোগ দেয়া হবে না।
এবিষয়ে জানতে চাইলে হাসপাতালের পরিচালক মোঃ ঈমাম হোসেন আখন্দ বলেন, আমরা লাইসেন্স এর জন্য আবেদন করা হয়েছে। আমরা আশা করি কিছু দিনের মধ্যে পেয়ে যাবো।

কুমিল্লার সিভিল সার্জন ডা.নাছিমা আকতার বলেন, ব্রাহ্মণপাড়ার হরিমঙ্গল বাজারে ইউনিটি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। লাইসেন্সবিহীন কোন হাসপাতাল পরিচালনা করার কোন সুযোগ নেই।

ইতিমধ্যেই ওই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |