মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি : জয়পুরহারহাট সদর ও পাঁচবিবি উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচনের ভোট গণনা শেষে জয়পুরহাট সদর উপজেলায় হাসানুজ্জামান মিঠু ও পাঁচবিবির পাঁচ পুরুষ হেরে গেলেন এক বিবির কাছে! তিনি হলেন, সাবেকুন্নাহার শিখা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাদের নির্বাচিত ঘোষণা করেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলায় মো. হাসানুজ্জামান মিঠু (মোটরসাইকেল) প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৩ হাজার ৭২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ ই এম মাসুদ রেজা (আনারস) প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ১৯১ ভোট।
অপরদিকে পাঁচবিবি উপজেলায় পাঁচ পুরুষ প্রার্থীকে হারিয়ে সাবেকুন নাহার শিখা (ঘোড়া) প্রতীক নিয়ে ৩৮ হাজার ৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু বক্কর সিদ্দিক (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ১১হাজার ৬৪৭ভোট। এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা শেষে এসব তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট জেলা নির্বাচন অফিস৷