মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ওসমান হোসেন ,কর্ণফুলী: কর্ণফুলী উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে “গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ” দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়।গত ১০ জুন(সোমবার)সকাল ১০ ঘটিকায় কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ মিলনায়তনে,দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয়,চট্টগ্রাম-২ সহযোগিতায়। “দুর্ণীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ” শুভ উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত (ইউএনও)।
উক্ত বির্তক প্রতিযোগিতায় সভাপতিত্বে করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ। সঞ্চালনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন।বিচারকের দায়িত্বে ছিলেন কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের অধ্যক্ষ,মোহাম্মদ জসীম উদ্দীন,উপাঅধ্যক্ষ সমীর রঞ্জন নাথ,সাংবাদিক সগীর মাহমুদ। উপজেলার মাধ্যমিক ৮টি স্কুলের ছাত্র/ছাত্রী বিতর্ক প্রতিযোগিতায় ২৪জন বিতার্কিক অংশ গ্রহণ করেন। প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতায় আজিম হাকিম স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানার্স আপ দৌলতপুর বহু মুখী উচ্চ বিদ্যালয়।শ্রেষ্ঠ বিতার্কিক আজিম হাকিম স্কুল এন্ড কলেজের ছাত্রী অরিত্রি পাল। বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী স্কুলের মধ্যে ছিল, দৌলতপুর বহু মুখী উচ্চ বিদ্যালয়,
আবদুল জলিল চৌধুরী বহু মুখী(কৃর্ষি)উচ্চ বিদ্যালয়,কালারপোল হাজী ওমরা মিয়া চৌধুরী বহু মুখী উচ্চ বিদ্যায়,চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়,মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়,আছিয়া মোতালেব রিজিয়া নাজরিন উচ্চ বিদ্যালয়, আজিম হাকিম স্কুল এন্ড কলেজ,শিকলবাহা অহিদীয়া ফাজিল মাদ্রাসা। বিতর্ক বিষয়বস্তু “অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”। অদ্য ১১জুন(মঙ্গলবার) বিকাল ৩ঘটিকায় কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ মিলনয়াতনে পুরস্কার বিতরণ ও বৃক্তি প্রদান অনুষ্ঠিত হবে।