মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি, সন্দ্বীপ : চট্টগ্রামের সন্দ্বীপে সাড়ে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সন্দ্বীপ থানা পুলিশ। মাদক কারবারিরা হচ্ছেন মুছাপুর ৭নং ওয়ার্ডের মাজেদ মিয়ার বাড়ীর মৃত আবুল কাশেমের পুত্র মো: সাইফুল ইসলাম ( ২৬) ও একই ওয়ার্ডের আবদুর রহমান কাজীর বাড়ীর লাল মিয়ার পুত্র মো: শামীম (৩৭)।
সন্দ্বীপ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের গেপ্তার করেন। এ সময়ে আরো ২ জন মাদক ব্যাবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানান পুলিশ। গেপ্তারকৃত আসামিদের কে জিজ্ঞাসাবাদে আলমগীর (৪২) ও তাহের (৪০) নামে আরও ২ জনের নাম উঠে আসে বলে পুলিশ জানায়। তারা দুইজনই মুছাপুর ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।
এ ঘটনায় সন্দ্বীপ থানা পুলিশেরর এসআই আবদুল হালিম বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন।
এ বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো: কবির হোসেন পিপিএম বলেন,মাদক কারবারিরা দেশ ও সমাজের দুশমন। আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা সবসময় কঠোর।