সোমবার দুপুরে স্থানীয় অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র-গণ অভ্যুথানে নেত্রকোণার কলমাকান্দায় ৪ শহীদসহ সকল শহীদদের স্মরণে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলমাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক এম এ খায়েরের সভাপতিত্বে যুগ্ম-আহ্বায়ক রংছাতি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, লেংগুড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূইয়াসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন, বাচ্চু মিয়া, মজিবর রহমান, সাফায়েত হোসেন ও জহুরা বেগম। পরে কলমাকান্দায় ৪জন মোঃ আহাদুন, মোঃ সোহাগ মিয়া, আব্দুল্লাহ আল মামুন ও মেহেদি হাসানসহ ছাত্র আন্দোলনে নিহত শহীদের পরিবারবর্গকে ব্যারিস্টার কায়সার কামাল তার ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।