আল আমিন কবির, সোনারগাঁও (নারায়ণগঞ্জ): সোনারগাঁয়ে আইডিয়াল স্কুলের ২১ বৎসর পূর্তি উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর শনিবার সকালে পিরোজপুর,আইডিয়াল স্কুল সংলগ্ন বালুরমাঠে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উক্ত ক্রিয়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী মোঃ মাসুম রানা।
স্কুলের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষীকা ও ছাত্রছাত্রী সহ অভিভাবক উপস্থিত ছিলেন পরে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।