বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

নলছিটিতে অনৈতিক কাজে লিপ্ত থাকায় আওয়ামী লীগ নেতাসহ প্রবাসীর স্ত্রী গ্রেফতার

নলছিটিতে অনৈতিক কাজে লিপ্ত থাকায় আওয়ামী লীগ নেতাসহ প্রবাসীর স্ত্রী গ্রেফতার

মশিউর রহমান রাসেল, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত থাকায় কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এবং এক প্রবাসীর স্ত্রীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
সোমবার(২ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মানপাশা বাজার এলাকায় শহিদুলের ঘর থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দেরসূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শহিদুলের সঙ্গে একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে মানপাশা বাজারের শহিদুলের বাসায় আসেন প্রবাসীর স্ত্রী। রাত গভীর হলেও  প্রবাসীর স্ত্রী শহিদুলের বাসা থেকে চলে যাননি। টের পেয়ে স্থানীয়রা ওই বাসা ঘেরাও করে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে।
নলছিটি থানার ওসি মো. আবদুস সালাম জানান, এ ঘটনা নিশ্চিত করে জানান, মানাপাশা বাজার এলাকার শহিদুলের ঘরে গভীর রাতে তারা অনৈতিক কাজে লিপ্ত থাকায় এলাকাবাসী তাদের আটক করে । খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত শহিদুল ও প্রবাসীর স্ত্রীকে মঙ্গলবার (০৩ ডিসেম্বর)আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |