মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

কুলিয়ারচরে দফাদার ও গ্রাম পুলিশদের  প্রশিক্ষণ

কুলিয়ারচরে দফাদার ও গ্রাম পুলিশদের  প্রশিক্ষণ

মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচ (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৬টি ইউনিয়ন পরিষদের দফাদার ও গ্রাম পুলিশদের দিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর, ২০২৪) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কুলিয়ারচর উপজেলা পরিষদের আয়োজনে উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্- জো্হরা।
দিনব্যাপী প্রশিক্ষণে দফাদার ও গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকীন মাশরুর খান, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ হামিদুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ইউএনও অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ সাঈম খান।
উক্ত প্রশিক্ষণে উপজেলার  ৬টি ইউনিয়ন পরিষদের দফাদার ও গ্রাম পুলিশ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |