মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
পুষ্পস্তবক অর্পণ শেষে মাজার প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে মাওলানা ভাসানী ফাউন্ডেশন। ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব মাহমুদুল হক সানু এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা খান মোহাম্মদ খালেদ, মাওলানা ভাসানী ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, সৈয়দ ইরফানুল বারী, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোচ টিচার সৈয়দা উসতুআনা হান্নানা প্রমূখ। এ সময় বক্তারা মওলানা ভাসানীর স্মৃতিচারণ ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালে (১২ ডিসেম্বর) সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তবে তার জীবনের বড় অংশই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। ১৯৭৬ সালের (১৭ নভেম্বর) ঢাকার পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।