মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

মিরসরাইয়ে বিএনপির বিজয় সমাবেশ

মিরসরাইয়ে বিএনপির বিজয় সমাবেশ

কামরুল হাসান, মিরসরাই (চট্টগ্রাম): দলে চাঁদাবাজ-দুর্নীতিবাজের জায়গা হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন। আগামীর সরকার জনগণের ম্যানেন্ড নিয়েই নির্বাচিত হবে। মুক্তিযুদ্ধের চেতনা ছিলো আমরা পাকিস্তান থেকে এদেশকে মুক্ত করে স্বাধীন দেশ হিসেবে মুক্ত হবো। এদেশের সাধারণ জনতা সামাজিক, অর্থনৈতিক নিরাপত্তা পাবে। কিন্তু সেটির একটিও হয় নাই। শেখ মুজিবুর রহমান ভারতের সাথে আতাত করেছে। একদলীয় বাকশাল কায়েম করে এদেশের গনতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় মিরসরাই উপজেলার স্থানীয় বড়তাকিয়া বাজারে আঞ্চলিক সড়কে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ-সময় বিএনপি নেতা নুরুল আমিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট বার্তা দলের নাম ভাঙিয়ে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, চাঁদাবাজি করছে দলে তাদের স্থান হবে না। সামনে খারাপ সময় আসছে। দল কখনো এসবের দায়িত্ব নিবে না। শেখ হাসিনা সরকার বিএনপির উপর স্ট্রিম রোলার চালিয়েছে তবুও দমাতে পারেনি। শহীদ জিয়া এমন দল সৃষ্টি করেছে জাতীয়তাবাদী চেতনা থেকে এদেশের মানুষকে বিচ্ছিন্ন করতে পারে নাই। মানুষের মতামতের ভিত্তিতে আগামীর নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের পূর্ণ সমথর্ন নিয়েই বিএনপি ক্ষমতায় যাবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিএনপি।

এ-সময় খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবদুর রহিম ও গিয়াস উদ্দিনের সঞ্চালনায় ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈনউদ্দিন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্যে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, দেশের স্বাধীনতার চেতনাকে কলঙ্কিত করেছে শেখ মুজিবুর রহমান। দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করেছেন তিনি। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে এবং গণমাধ্যমের অধিকারকে ও হরণ করেছেন।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সদস্য আবদুল আওয়াল চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, আজিজুর রহমান চৌধুরী, জসিম উদ্দিন, মিরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক মহিউদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, বারইয়ারহাট পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, বীর মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা, অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী, উত্তরজেলা কৃষকদলের আহবায়ক অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী, ১১নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আলাউদ্দিন, ১৩নং মায়ানি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো নুর হোসেন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সভাপতি জাহেদুল আফসার ভূঁইয়া জুয়েল, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, সদস্য সচিব মুহাম্মদ ফরহাদ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মো কাওসার উদ্দিন, সরোয়ার হোসেন রুবেল, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক রাশেদুল ইসলাম রাশেদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক তারিফুল ইসলাম তারেক, সহ সাংগঠনিক সম্পাদক মো সালাউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সহ বিএনপি, যুবদল এবং সেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।

এ-ছাড়াও আলোচনা সভা শেষে মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

#কামরুল হাসান, মিরসরাই চট্টগ্রাম প্রতিনিধি

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |