মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

গাজীপুরে বকেয়া বেতনের দাবীতে পোষাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবীতে পোষাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সিরাজুল ইসলাম তপু, গাজীপুর প্রতিনিধি: বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর টঙ্গীর আউচপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত তারা এ অবরোধ কর্মসূচী পালন করে। এ সময় মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে মহাসড়কে চলাচলকারী যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে তীব্র ভোগান্তিতে পরেন। কারখানাটির শ্রমিক ও শিল্প পুলিশ সূত্র জানায়, চলতি মাসের অর্ধেকের বেশি সময় পার হয়ে গেলেও এখনো গত মাসের (নভেম্বর) বেতন দেওয়া হয়নি। এর আগে, বেতনের দাবি জানালে কর্তৃপক্ষ কারখানা বন্ধের নোটিশ দেয়।

সেই নোটিশে বলা হয়েছিল, ১৫ তারিখ বেতন দিয়ে ১৮ তারিখ কারখানা খুলে দেওয়া হবে। কিন্তু, আজ কারখানা না খুলে পুনরায় আবার নোটিশ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ২২ তারিখ বেতন দিয়ে আগামী ২৩ তারিখ কারখানা খুলে দেওয়া হবে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক কৃপা সিন্ধু বালা জানান, ‘‘শ্রমিকদের এক মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতনের দাবীতে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আগামী ২২ ডিসেম্বর বেতন দেওয়ার নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যায়।’’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |