মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

সবার আকুতি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক: বদিউল আলম মজুমদার

সবার আকুতি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক: বদিউল আলম মজুমদার

আবুল হাসনাত মিনহাজ: সবাই সুষ্ঠু নির্বাচন চান উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা যেটা উপলব্ধি করেছি, মানুষের মধ্যে আগ্রহ, আবেগ ও উচ্ছ্বাস আছে। যেখানে আমাদের দেখে মানুষ দুটো কথা বলতে চায়। মনের আকুতি ব্যক্ত করতে চায়। তারা বিভিন্ন প্রস্তাব দিতে চায়। তাদের সবার আকুতি, একটা সুষ্ঠু–নিরপেক্ষ নির্বাচন হোক। যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা শক্ত ভিতের ওপর দাঁড়াবে। এটা জন–আকাঙ্ক্ষা। আমাদেরও আকাঙ্ক্ষা। সে লক্ষ্যে আমরা কাজ করছি।’

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার আরও বলেন ‘কারা নির্বাচনে আসবে, কারা যোগ্য, কারা যোগ্য নয়, সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন (ইসি) নেবে। আমাদের কাজ হলো নির্বাচনীব্যবস্থা সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেওয়া।’ রোববার দুপুরে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতামত গ্রহণের লক্ষ্যে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ এসব কথা বলেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভা। উপস্থিত ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যবৃন্দ যথাক্রমে তোফায়েল আহমেদ, জেসমিন টুলী, ড. মোঃ আব্দুল আলীম ও ছাত্র প্রতিনিধি  সাদিক আরমান। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, কক্সবাজার এর জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, রাঙ্গামাটি পার্বত্য

জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, অতিরিক্ত পুলিশ কমিশনার  মোঃ আসফিকুজামান আফতাব, পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, পপরিচালক( স্থানীয় সরকার,চট্টগ্রাম জেলা) নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মোঃ শরীফ উদ্দিন, জেলা কমান্ড্যান্ট (আনসার ও ভিডিপি) মোঃ আবু সোলায়মান বিভিএমএস, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলী, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |