মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ে ৩৫০ পিস ইয়াবা সহ মাদক কারবারী আটক

সোনারগাঁওয়ে ৩৫০ পিস ইয়াবা সহ মাদক কারবারী আটক

আলআমিন কবির, সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী।

এর আগে সোমবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারিরা হলোঃ-কুমিল্লা জেলার বুড়িচং থানার চড়ানল এলাকার আলমগীর হোসেনের ছেলে মোঃ নাজমুল (২৪) ও একই জেলা ও থানার ধারেশ্বর এলাকার মৃত বাকীর হোসেনের ছেলে মোঃ স্বজল (২২) ।

পুলিশ জানায়, উপজেলার মেঘনা টোল প্লাজার সামনে যাত্রীবাহী বাস থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান,আকটকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |