বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শ্রীপুরের কেওয়া বাজারে মোহাম্মদ আলীকে গুলি ও হত্যা চেষ্টা বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

শ্রীপুরের কেওয়া বাজারে মোহাম্মদ আলীকে গুলি ও হত্যা চেষ্টা বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

রুহুল আমিন সুজন,গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলা কেওয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলীকে গুলি করে হত্যা চেষ্টার বিরুদ্ধে ১৫ই মার্চ কেওয়া বাজারে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
গত ১০ মার্চ ২০২৪ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ১১ টা সময় কেওয়া বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজ বাড়িতে ফেরার পথে অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসী ছিনতাই ও হত্যার উদ্দেশ্যে গুলি করলে গুলি গিয়ে লাগে পায়ের উরুতে গুরুতর আহতন মোহাম্মদ আলী। গুলি শব্দে এবং মোহাম্মদ আলী আত্মচিৎকার টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায় সন্ত্রাসীরা।স্থানীয় জনতা আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেয়া হয় ভাগ্য গুনে বেচে যান গুলি বিদ্যুব ব্যক্তি। চাঁদ রাতে কেওয়া বাজার ব্যবসায়ী উপর গুলির ঘটনায় এলাকায় চঞ্চলের সৃষ্টি হয় এবং শ্রীপুর মডেল থানায় একটি অজ্ঞাতনামা অভিযোগ আদায় করা হয়।গুলির ঘটনায় সঠিক তদন্তে কেউ গ্রেপ্তার না হওয়ায় অত্র বাজার ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়ে।
১৫ মার্চ সঠিক তদন্ত ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের প্রতিবাদে সকাল ১১ ঘটিয়ার সময় ঐতিহ্যবাহী কেওয়া বাজার বটতলায় এক বিশাল মানববন্ধন করা হয়। এই মানববন্ধনে সভাপতিত্ব করেন মেহেদী হাসান কালাম,কেওয়া বাজার ব্যবসায়ী সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,সঞ্চালনা করেন আমান উল্লা মন্ডল এ অল্প সময়ের মানববন্ধনে বক্তব্য করে বক্তারা বলেন গুলির ঘটনায় কেওয়া বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ আতঙ্কিত।যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত বা জড়িত তাদের তদন্ত পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূল শাস্তির ব্যবস্থা করলে ভবিষ্যতে এরকম ঘটনা আর পুনরাবৃত্তি হবে না। অপরাধীরা যদি ছাড় পেয়ে যায় এবং প্রশাসন যদি এর কোন ব্যবস্থা না নেয় তবে কেওয়া বাজারে সকল ব্যবসায়ীগণ আরো কঠোর আন্দোলনে যাবে।এ সময় উপস্থিত ছিলেন মইজুদ্দিন পুলিশ,আলফাজ উদ্দিন বিএ,এমদাদ হোসেন আকন্দ, হেলাল মোল্লা, সোহাগ শেখ, জাহাঙ্গীর আলম মন্ডল, এমদাদ হোসেন আকন্দ সহ অত্র বাজারের সকল ব্যবসায়ী বৃন্দ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |