মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সবাইকে টপকিয়ে উপজেলায় ফুলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সেরা

সবাইকে টপকিয়ে উপজেলায় ফুলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সেরা

মো. আব্দুল মান্নান, ময়মনসিংহ
সবাইকে টপকিয়ে ১৪০ জিপিএ ৫ পেয়ে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ফুলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সেরা হয়েছে। চলতি ২০২৩-এর এসএসসি, এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষার ফলাফলে বিদ্যালয়টি এ গৌরব অর্জন করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৩০টি উচ্চ বিদ্যালয়ে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল ২৬৭৩ জন, ২০টি দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থী ছিল ৬২০ জন এবং ৬টি এসএসসি ভোকেশনাল থেকে ২২৪ জনসহ মোট ৩৫১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এদের মধ্যে মোট ২৭০২ জন শিক্ষার্থী কৃতকার্য, ৮১৭ জন অকৃতকার্য ও ২৪৯ জন জিপিএ ৫ পেয়েছে। পাসের হার ছিল এসএসসিতে ৮১.৩%, দাখিলে ৫৯.৩% ও ভোকেশনালে ৭৪.৩%। ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে বলে জানা গেছে। উপজেলায় এসএসসি পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ২১০ জন, এসএসসি (ভোক)-এ ৩৮ জন ও দাখিলে ১জন। জানা যায়, উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে পরিচালিত ফুলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় বিগত দিনেও সেরা হয়ে আসছিল। প্রতিষ্ঠানটি তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখায় উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |