মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

৪৭ বছর বয়সে সন্তানের জন্ম দিলেন অভিনেত্রীর মা!

৪৭ বছর বয়সে সন্তানের জন্ম দিলেন অভিনেত্রীর মা!

৪৭ বছর বয়সে ফের সন্তানের জন্ম দিয়েছেন মালায়ালাম অভিনেত্রী আর্য পার্বতীর মা। গত সপ্তাহেই তার বোনের জন্ম হয়। ছোট বোনের মুখে ‘দিদি’ ডাক শোনার অপেক্ষায় আছেন তিনি।

আর্য পার্বতী জানান, ‘মায়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে একটু অবাক হয়েছিলাম। এটা আমাদের পুরো পরিবারের কাছেই বিস্ময়ের মতো। তবে এই ঘটনায় আমি মোটেও লজ্জিত নই, এটা লজ্জার কোনো বিষয়ও নয়। ছোট থেকেই ভাইবোনের সঙ্গ চাইতাম। এত বছর পর খেলার সঙ্গী পেয়েছি।’

 

তিনি যোগ করেন, ‘প্রথমে বাবা-মা ভেবেছিল, আমি হয়ত খবরটা শুনে রেগে যাব। কিন্তু আমার প্রতিক্রিয়া দেখে তারাও অবাক হয়ে যান। আমি মাকে জড়িয়ে ধরে কান্না করে দিই।’

ছোট বোনের জন্মে উচ্ছ্বসিত অভিনেত্রী জানান, ‘গত সপ্তাহেই আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে। অপেক্ষায় আছি, কবে ও আমাকে দিদি বলে ডাকবে। বয়সের পার্থক্যের কারণে অনেকেই বিষয়টাকে অদ্ভুত ভাবছেন, কিন্তু আদৌ কী এটা কোনো বড় বিষয়? ছোট বোনের জন্মের পর আমাদের পরিবারে বেশ সুন্দর সময় কাটছে।’

 

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |