মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

তারান্নুমের ‘মা’ হলেন খালেদা আক্তার কল্পনা

তারান্নুমের ‘মা’ হলেন খালেদা আক্তার কল্পনা

তারান্নুমের ‘মা’ হলেন খালেদা আক্তার কল্পনা

বিনোদন ডেস্ক : বিশ্ব মা দিবস উপলক্ষ্যে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী তারান্নুম আফরীনের নতুন গান। ‘মা’ শিরোনামের গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন। এটির সুর ও সংগীতায়োজন করেছেন আদিব কবির। এম এইচ রিজভীর পরিচালনায় গানচিত্রে মায়ের ভূমিকায় মডেল হয়েছেন গুণী অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। এবং মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন তানজিন তন্দ্রা। গানটি নিয়ে ইতোমধ্যে নেটমাধ্যমে শ্রোতা-দর্শকদের বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে।

গানটি নিয়ে তারান্নুম আফরীন বলেন, মায়ের তুলনা কারো সঙ্গে হয় না। মা হচ্ছেন সব কিছুর ওপরে। আজ পৃথিবীতে আমার মা নেই; সেই শূন্যতা কিছু দিয়ে পূরণ হবার নয়। মাকে নিয়ে গান করতে পারাটা ভীষণ ইমোশনাল ছিল আমার জন্য। আমার জীবনে সব অর্জনের পেছনে আমার মায়ের অবদান রয়েছে। তিনি আরও বলেন, সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে চাই এই গানের মাধ্যমে। গানটি এত মিষ্টি যে, সব সন্তানের হৃদয় ছুঁয়ে যাবে আশা করি। মা দিবস উপলক্ষ্যে গত শনিবার (১৩ মে) গানচিত্রটি ইউটিউবে কণ্ঠশিল্পী তারান্নুম আফরীনের চ্যানেলে প্রকাশ পেয়েছে। ইতোমধ্যে প্রায় দেড় লাখ দর্শক দেখেছেন গানটি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |