মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

নাটক নির্মান এবং বাবিসাসের সাধারন সম্পাদক হিসেবে সামসুল হুদার দায়িত্ব গ্রহন

নাটক নির্মান এবং বাবিসাসের সাধারন সম্পাদক হিসেবে সামসুল হুদার দায়িত্ব গ্রহন

বিনোদন  প্রতিবেদক

মো: সামসুল হুদা এই সময়ের একজন আলোচিত গুনি নির্মাতা শত,শত মিউজিক ভিডিও নির্মানের মাধ্যমে একজন নির্মাতা হিসেবে পথচলার শুরু হলেও এখন তিনি মানসম্পূর্ন নাটক নির্মানেই বেশি সময় দিচ্ছেন। এর পাশাপাশি তিনি সাংগঠনিক কাজেও সময় দিচ্ছেন। বর্তমানে তিনি ঐতিহ্যবাহি বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির ২০২৩-২০২৫ মেয়াদের কার্যনিবার্হী কমিটির সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এতে সভাপতি হিসেবে পূনরায় নির্বাচিত হয়েছেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন মজুমদার। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক বশির হোসেন। মিউজিক ভিডিওর মাধ্যমে সামসুল হুদার পথচলা শুরু হলেও তিনি এখন নাটক এবং ছবি নির্মানে মনোযোগী হয়েছেন। নাটক ও মিউজিক ভিডিও নির্মানের পাশ পাশি তিনি চলচিত্রকে তার আগের ঐতিহ্যে ফিরিয়ে আনার জন্য সাংগঠনিক কাজে সময় দিচ্ছেন।

এরই ধারাবাহিকতায় তিনি বাবিসাসের সাধারন সম্পাদক হিসেবে কাজ শুরু করেছে। বাবিসাস দীর্ঘ ২৩ বছর যাবৎ বিনোদন জগৎতের ভালো কাজের স্বকৃতি স্বরুপ গুনিজনদের প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দিয়ে আসছে। বিভাগ গুলো হলো চলচিত্র,সাংবাদিকতা,সংগিত টেলিভিশন ও ওটিটি প্লাটফর্ম। বাবিসাস আগামি ৯ই সেপ্টেম্বর কেআইবি কনভেনসন সেন্টারে ২০২২ সনে উল্লেখিত বিভাগ গুলোতে ভালো কাজের স্বকৃতি প্রদানের জন্য পুরুস্কারের আয়োজন করেছে।

এ ব্যাপারে সংগঠনটির সভাপতি জানান,অনেক ঝড়ঝাপটার মধ্যে দীর্ঘ ২৩ বছর যাবৎ আমারা চেষ্টা করে যাচ্ছি বিনোদন জগৎতে যে বিজাতীয় সংস্কতি চলছে তার গুনগত পরিবর্তন আনার। আমাদের এই পুরস্কার বিতরনী ও তারই অংশ। আমারা বিশ্বাস  করি,যে কোন ধরণের স্বকৃতিই শিল্পী কুশলীদের দায়বদ্ধতাকে আরো বাড়িয়ে দেয়। আমরা মনে করি,দিদ্ধা-সংকোচহীন ও দুশ্চিন্তাহীন জীবন যাপনের জন্য বিনোদনের আবশ্যকতা অপরিহার্য।

সংগঠনটির নতুন সাধারন সম্পাদক জানান,বাবিসাসের কল্যানে আমি আনÍরিকতার সাথে আমার দায়িত্ব পালনের চেষ্টা করব। এবারের বাবিসাস সম্মাননা প্রদানের আয়োজনকে বিগত বছরগুলো থেকে সেরা আয়োজন করার জন্য আমি সর্বাত্বক ভাবে চেষ্টা করছি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |