মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : ফাঁস হয়েছে গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নির সঙ্গে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের দীর্ঘ ফোন কল। তাতে অপুর কণ্ঠ এ একবার অল্প করে শোনা গেলেও, সিংহভাগ কথা মুন্নিই বলেছেন। সেই ফোন কলে মুন্নি দাবী করেছেন, গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপসের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলীর প্রেম একেবারে চাঙ্গা। এবার সেই অডিও নিয়ে মুখ খুললেন বুবলীও। তিনি পুরো দোষটাই চাপিয়ে দিলেন অপু বিশ্বাসের ঘাড়ে। বুবলী গণমাধ্যমকে বলেন, ‘আমাকে নিয়ে যদি কারো এতো সমস্যা থাকে তাহলে অফিসিয়ালি কথা বলুক, প্রমাণসহ কথা বলুক।
আরও পড়ুন: গাজীপুর কোনাবাড়ীতে পুলিশের মামলায় আসামি ৪ হাজার
তখন আমিও আমার কাজের সমস্ত প্রমাণসহ ডেট নিয়ে অফিসিয়ালি কথা বলব। সাংবাদিক সম্মেলন করে এবং আইনানুগ ব্যবস্থা নেবো।’ বুবলী প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘এতো লুকোচুরি করছে কেনো? একবার জানানো হচ্ছে আইডি হ্যাক করা হয়েছে, আরেকবার সেই আইডি স্ট্যাটাস ডিলিট করা হয়েছে, আবার কীসের কী অডিও ফাঁস বলা হচ্ছে, সেই অডিও আবার একজনের কথা দিয়ে এক তরফা এডিট করা। অপর পাশে কারা কি কথা বলছে কিংবা কারো দ্বারা ম্যানিপুলেট করা কিনা তাও বোঝা যাচ্ছে না। কোনো কনভারসেশনে শুধু একজনের কথা যেখানে রাখা হয় সেখানে কি উদ্দেশ্য থাকে? আপনারাই বলুন। এমনকি অডিওতে মিম, পরী, মাহি কারো সাথে কথা হলো না, শুধু অপু বিশ্বাসের সাথেই কথা হলো? ব্যাপারগুলো এতো পরিকল্পিত যে আমার বুঝতে বাকি নেই কী নোংরামো হচ্ছে।
আমার সন্তান শেহজাদকে সামনে আনার পর থেকে আমার সাথে যা যা হচ্ছে সব আর্কাইভে আপনাদের দেখার অনুরোধ থাকল। আমি শুধু অফিশিয়াল স্টেটমেন্টের জন্য অপেক্ষা করছি। তখন এই সমস্ত সব কিছুর উত্তর দেবো প্রমাণসহ। যারা এসব মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে, প্রত্যেকবার তাদের প্রত্যেককে আমি চিহ্নিত করছি।’ কদিন আগেই গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নির ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে তার স্বামী গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপসের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলীর প্রেমের বিষয়টি উল্লেখ করা হয়। বেশ কয়েক ঘন্টা পর স্ট্যাটাসটি মুছে ফেলা হয়। পরে গান বাংলা থেকে জানানো হয়, এটি হ্যাকারদের কাজ। তবে তাপস-বুবলীর প্রেমের বিষয়টি কেউ একেবারেই মাথা থেকে মুছে ফেলতে পারছিলেন না। তারমধ্যেই ফাঁসস হয় অডিও কলটি।