মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

বিচ্ছেদের জন্য নিজেকে তৈরি রেখেছি: অনন্যা পাণ্ডে

বিচ্ছেদের জন্য নিজেকে তৈরি রেখেছি: অনন্যা পাণ্ডে

বিনোদন  ডেস্ক: বলিউডে মেয়েরা অন্য কোনো মেয়ের সঙ্গে বন্ধুত্ব করে না। বিশেষ করে অভিনেত্রীদের মধ্যে বন্ধুত্ব তো দূরে থাক, একে অন্যকে প্রতিদ্বন্দ্বী ছাড়া কিছুই ভাবেন না তারা। এই প্রচলিত কথাগুলো সত্যি বলে মানতে নারাজ অনন্যা পাণ্ডে। এ নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে সরব হয়েছেন এই বলিউড তারকা। কে বলেছে বলিউডে মেয়েরা মেয়েদের বন্ধু হয় না? সবার উদ্দেশে এই প্রশ্ন ছুড়ে তিনি বলেছেন, “বলিউডে অভিনেত্রীদের মধ্যে অনেকের সঙ্গেই বন্ধুত্ব আছে। অতীতেও যেমন তা চোখে পড়েছে, এখনও এর উদাহরণ দেওয়া যায়। ‘খো গ্যায়ে হাম কাঁহা’ ছবিটি মুক্তির পর নিজেও এর প্রমাণ পেয়েছি। ছবিটি দেখে আলিয়া ভাট ও ম্রুনাল ঠাকুর নিজ থেকে ফোন করেছেন আমাকে। মেসেজ পাঠিয়েছেন কৃতী শ্যাননও।

এটাই আসলে বন্ধুত্ব। আমি বরাবরই বলিউডে বান্ধবীদের পাশে পেয়েছি। ছবিতেও কাজ করেছি একসঙ্গে। তারা সুতারিয়া, ভূমি  পেডনেকর, দীপিকা পাড়ুকোনের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল দারুণ।” বন্ধুত্বের পাশাপাশি তারকাদের প্রেম নিয়েও মুখ খুলেছেন অনন্যা। বলেছেন, ‘আমার রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে নানারকম গুঞ্জন শুনি।

আমার মনে হয়, যখন দু’জন মানুষ সম্পর্কে থাকে, তখন অন্য কেউ তাদের নিয়ে কোনো মন্তব্য করার আগে সত্যিটা জেনে নেওয়া ভালো। যখন প্রেম বা বিচ্ছেদ সত্যিই ঘটবে, তখনই তা নিয়ে কথা বলা উচিত। না হলে ভুল তথ্য সবার মাঝে ছড়িয়ে যেতে পারে।’ অনন্যা আরও বলেছেন, “প্রেমের মতো ব্রেকআপের বিষয়েও ভালো ধারণা আছে আমার। আর জানি বলেই বিচ্ছেদের জন্য নিজেকে তৈরি রেখেছি। প্রেম ভাঙলে আমি আইসক্রিম খাব, অরিজিৎ সিংয়ের গান শুনব। একই সঙ্গে দেখব করণ জোহরের রোমান্টিক সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’।”

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |