মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

কালো বলে কাজই করতে চাইতেন না বলিউড অভিনেত্রীরা, দাবি সুনীল শেঠির

কালো বলে কাজই করতে চাইতেন না বলিউড অভিনেত্রীরা, দাবি সুনীল শেঠির

অনলাইন ডেস্কঃগায়ের রং কালো বলে বহু বলিউড অভিনেত্রী তার সঙ্গে কাজ করতে চাইতেন না! কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বলিউড অভিনেতা সুনীল শেঠি। ক্যারিয়ারের শুরুর দিকে সহ্য করেছেন বহু রিজেকশন।প্রসঙ্গত, ১৯৯২ সালে দিব্যা ভারতীর বিপরীতে বলবান ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন সুনীল। তিনিই ছিলেন প্রথম অভিনেত্রী যিনি সুনীলের সঙ্গে কাজ করতে রাজি হন। সহ-অভিনেতার গায়ের রং না দেখে স্রেফ কাজটাই করতে চেয়েছিলেন দিব্যা।

ক্যারিয়ারের শুরুর দিকে একাধিক বাধা বিপত্তি পেরোতে হয়েছে সুনীল শেঠিকে। সেই সময়কার কথা মনে করে অভিনেতা জানিয়েছেন, ৯০ এর শুরুর দিকে বলিউডে হিরো বলতে যা বোঝা হতো সেটা অনেকটাই আলাদা ছিল। সাধারণ মানুষের কাছে হিরো মানেই ফর্সা, সুন্দর হবে। শ্যামবর্ণের কেউ হলে তাকে হিরোর বদলে খলনায়কের চরিত্রে ভাবা হতো। এটা পরিচালক, হিরোইন সহ সকলেই মনে করতেন। আর এই ভাবনার জেরেই ক্যারিয়ারের শুরুর দিকে বহু প্রত্যাখ্যান সহ্য করেছেন অভিনেতা। তবে যাই হয়ে যাক না কেন তিনি মোটেই হাল ছাড়েননি। অবিচল থেকেছেন নিজের লক্ষ্যে।কঠোর পরিশ্রম করে, বহু প্রত্যাখ্যান সহ্য করার পর সুনীল শেঠি বলবান ছবিতে সুযোগ পান, এ সেই ছবি মুক্তি পাওয়ার পর সেটা হিট করে যায়। বক্স অফিসে চুটিয়ে ব্যবসায়ী করে দীপক আনন্দ পরিচালিত এই ছবিটি। আর তারপর কখনই পিছু ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। তিনি প্রায় ১০০টির উপর সুপারহিট ছবি উপহার দিয়েছেন তার ভক্তদের। তার করা অন্যতম হিট ছবিগুলো হল খেল: নো অর্ডিনারি গেম, রক্ত, ভাগাম ভাগ, দিলওয়ালে, হেরা ফেরি, ইত্যাদি।সুনীল শেঠি অভিনীত হান্টার টুটেগা নেহি তোরেগা সিরিজ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। এই সিরিজটি আমাজন মিনি টিভিতে দেখা যাচ্ছে। তাকে আগামীতে ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবিতে দেখা যাবে। এই ছবিটির পরিচালনা করছেন আহমেদ খান। ফিরোজ নাদিয়াওয়ালা প্রযোজনা করেছেন ছবিটির। এখানে সুনীল শেঠি ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন পরেশ রাওয়াল, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি, রবিনা টন্ডন, লারা দত্ত প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |