মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

মনোজ তখনই বুঝেছিলেন সুশান্ত ভেঙে পড়ছেন

মনোজ তখনই বুঝেছিলেন সুশান্ত ভেঙে পড়ছেন

মনোজ তখনই বুঝেছিলেন সুশান্ত ভেঙে পড়ছেন

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবি ছিল ‘দিল বেচারা’ (২০২০)। ছবিটি মুক্তি পায় অভিনেতার মৃত্যুর পরে।

অল্প দিনেই তিনি বলিপাড়ায় স্থান করে নিয়েছিলেন; একই সঙ্গে ছিলেন হতাশ। মৃত্যুর ১০ দিন আগে সুশান্তের  সঙ্গে কথা বলেছিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। তখনই বুঝেছিলেন, কোনও বিষয় নিয়ে সুশান্ত ভেঙে পড়ছেন। খবর আনন্দবাজার অনলাইনের।

এক সাক্ষাৎকারে মনোজ বলেন, ‘কিছু খবরের জন্য সুশান্ত খুব বিরক্ত ছিল। এসব খবরের পেছনে কোনও সত্যতা ছিল না। ও খুবই ভালো মানুষ ছিল। আর ভালো মানুষ বলেই এসব খবর পড়ে ওর খারাপ লাগত। ও প্রায়ই জিজ্ঞাসা করত, ওর ঠিক কী করা উচিত। আমি সব সময় ওকে বলতাম, এ সব নিয়ে বেশি না ভাবতে।’

ওই ভিত্তিহীন খবরগুলি নিয়েই ওই সময়ে শেষ বারের মতো সুশান্তের সঙ্গে কথা হয়েছিল বলে জানান মনোজ। অভিনেতা বলেছেন, ‘এসব ভিত্তিহীন খবর পড়ে আমি অন্যভাবে প্রতিক্রিয়া দিই।’ মনোজ জানান, এসব খবর যারা লেখেন, তাদের সময় মতো যোগ্য জবাব দেন তিনি। কিন্তু সুশান্ত এমন খবর পড়ে খুবই ভেঙে পড়তেন।

মনোজ বলেন, ‘আমার সঙ্গে কথা বলার ১০ দিন পরই সুশান্ত চলে গেল! আমি এখনও বিশ্বাস করতে পারি না, সুশান্ত আর ইরফান আর নেই। ওরা খুব তাড়াতাড়ি বিদায় নিল পৃথিবী থেকে। ওদের তো কাজের আসল সময়টাই শেষ হয়নি তখন!’

২০২০-র ১৪ জুন মাসে মৃত্যু হয় সুশান্তের। মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, অভিনেতা আত্মঘাতী হয়েছেন। এ ঘটনায় বলিউডে তোলপাড় পড়ে যায়। ঘটনাটি আত্মহত্যা না কি খুন, তা নিয়েও জলঘোলা হয়।  মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল সুশান্তের দেহ। সেই ফ্ল্যাটে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে একত্রবাস করতেন তিনি। ঘটনায় মাদকের মতো বিষয়ও উঠে আসে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |