মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

আট মাসে ইর্ষনীয় সাফল্য প্রতিদিনের কাগজ

আট মাসে ইর্ষনীয় সাফল্য প্রতিদিনের কাগজ

নিজস্ব সংবাদদাতা : দেশের শতশত পত্রপত্রিকার মাঝে মাত্র আট মাস আগে প্রকাশনা ও সম্পাদনায় দায়িত্ব নিয়ে দৈনিক প্রতিদিনের কাগজ ইতোমধ্যে প্রায় ৫০ হাজার পাঠকের মন জয় করে নিয়েছে। পত্রিকাটি পৌছে গেছে দেশের ৩৪টি জেলা ও ৪৫ টি উপজেলায়। তীব্র গরমে চরম সময়ে সকালের চায়ের চুমুকের সাথে হাতে পৌছে যাচ্ছে পত্রিকাটি।

মাত্র ৮ মাসের মধ্যে ঢাকা থেকে সম্পূর্ণ চার রঙ্গা ৮ পাতা ছাপাতে ৩৪ জেলায় পৌছে গেছে পত্রিকার সংখ্যা। পত্রিকাটির প্রধান সম্পাদক নাগরিক খায়রুল আলম রফিক বলেন, ‘পত্রিকাটি জনমানুষের হাতে হাতে পৌছে দিতে নিরলস ভাবে কাজ করছে দৈনিক প্রতিদিনের কাগজ টিম।

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকা আটমাস ধরে অনলাইন ও ইউটিউবেও সমানভাবে জনপ্রিয়তা অর্জন করছে। অনলাইন ভার্ষনের সাথে দৈনিকটি প্রতিদিন আপলোড করছে তাদের ই-পেপার ভার্সন। নান্দনিক ডিজাইন এবং পাঠক উপযোগী করে তৈরি করা হয়েছে ওয়েব সাইট । www.pkagoj.com এ পত্রিকাটির অনলাইন ভার্ষন এবং www.pkagoj.com.epaper এ পত্রিকাটির ই-পেপার পড়া যাবে। ইউটিউবে Pratidin kagoj।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |