বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক সহ ০৫ ডাকাত গ্রেফতার

ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক সহ ০৫ ডাকাত গ্রেফতার

স্বামীর মুখ না দেখেই বিধবা হলেন কলেজছাত্রী মরিয়ম আক্তার

মোর্শেদ মারুফ : গত ঈদ-উল-আযহা কেন্দ্র করে মোঃ জয়নাল আবেদীন ফকির (৪৯), পিতা-আলিমুদ্দিন ফকির,সাং-পশ্চিম থুরি, থানা-মেলান্দহ, জেলা-জামালপুর, সংগীয় মোঃ হানিফ মন্ডল (৩০), মোঃ হাকিমুল ইসলাম (৫২), আবেদ আলীগণ ও তাদের আরো সংগীয় কয়েকজন গরু ব্যবসায়ী এবং রাখাল সহ ২৫/০৬/২০২৩ খ্রি. তারিখ দিবাগত রাতে ১৮ টি গরু নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা এর আফতাবনগর হাটে আসে।

গত ২৮/০৬/২০২৩ খ্রি. তারিখ তারা উক্ত গরুগুলো বিক্রয় করে রাত অনুমান ১১.৫০ ঘটিকার দিকে আফতাবনগর হাটের মেইন গেইটে দাড়ালে দেখতে পায় ৭/৮ জন লোকে একটি ট্রাকে থেকে জনপ্রতি ২০০ টাকা ভাড়ায় জামালপুরের মেলান্দ যাওয়ার জন্য ডাকতেছে, ভাড়া কম পেয়ে বাদী সহ তার ০৮ জন সহযোগীরা গরু বিক্রয়ের ২৭,০০,০০০/- (সাতাশ লক্ষ) টাকা সহ উক্ত ট্রাকে উঠে যায়।

ট্রাকে উঠার পরই ক্লান্তিতে বাদী সহ তার সহযোগীরা ঘুমিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর ঝাকুনিতে তাদের ঘুম ভেঙ্গে যায়। ঘুম ভাঙ্গার পর তারা প্রস্রাব করার জন্য ট্রাক থামাতে বললে ট্রাক ড্রাইভার গাড়ী থামায় এবং তারা প্রস্রাব শেষ করে গাড়ীতে উঠলে অজ্ঞাতনামা ১৫-১৬ জন ডাকাত বাদীসহ তার সহযোগীদের হাত,পা বেধে ও মারপিট করে বাদীর কাছে থাকা ১,৮৫,০০০/- (একলক্ষ পচাঁশি হাজার) টাকা, তার সহযোগী ব্যবসায়ী হানিফের কাছে থাকা ১,৪৫,৫০০/- (এক লক্ষ পয়তাল্লিশ হাজার পাঁচশত) টাকা, বাবুলের কাছে থাকা ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, এবং ব্যবসায়ী আমিনুলের কাছে প্লাস্টিকের বস্তায় থাকা ২১,৭০,০০০/- (একুশ লক্ষ সত্তর) হাজার টাকাসহ সর্বমোট ২৭,০০,০০০/- (সাতাশ লক্ষ) টাকা ও তাদের ব্যবহৃত ০৬ টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ২৯/০৬/২৩ খ্রি, রাত অনুমান ০২.১৫ ঘটিকার দিকে উক্ত ডাকাত চক্র হাত পা বাধা অবস্থায় বাদী ও তার সহযোগীদের ধামরাই থানাধীন ডেমরান স্কুল এন্ড কলেজের পাশে খালি জায়গায় ফেলে রেখে চলে যায়।

পরবর্তীতে মোঃ জয়নাল আবেদীন ফকির বাদী হয়ে ধামরাই থানার মামলা নং-০২, তারিখ-০২/০৭/২০২৩ খ্রি. ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড দায়ের করেন। পরবর্তীতে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয় দ্রুত উক্ত ডাকাত চক্রকে গ্রেফতার এবং লুন্ঠিত টাকা উদ্ধার করার জন্য ডিবি (উত্তর), ঢাকা জেলাকে নির্দেশ প্রদান করলে অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে একটি চৌকষ ও আভিযানিক দল ১৫/০৭/২০২৩ তারিখ নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় অভিযান পরিচালনা করে আসামী সাহেব আলী (৩৫), রইছ উদ্দিন (৫৫), তারেক আলী মৃধা (২৫), মোঃ লালচান (২২), মোঃ হাফিজুর রহমান (৩৮), আসমীদের গ্রেফতার করা হয়।

আসামীদের নিকট হতে লুন্ঠিত সর্বমোট ১,৭০,০০০/- (একলক্ষ সত্তর হাজার) টাকা উদ্ধার করা হয়। আসামীদের দেখানোমতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে উক্ত ডাকাতির ঘটনাটি ঘটিয়েছে। এই ডাকাতচক্রের সাথে আরো কারা জড়িত আছে সে সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |