বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

বুধবার ভাঙছে পাকিস্তানের পার্লামেন্ট, আসছে তত্ত্বাবধায়ক সরকার

বুধবার ভাঙছে পাকিস্তানের পার্লামেন্ট, আসছে তত্ত্বাবধায়ক সরকার

বুধবার ভাঙছে পাকিস্তানের পার্লামেন্ট, আসছে তত্ত্বাবধায়ক সরকার

নিজস্ব প্রতিবেদক : বুধবার (৯ আগস্ট) পাকিস্তানের পার্লামেন্ট জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে ‘সারসংক্ষেপ’ পাঠানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার (৮ আগস্ট) ইসলামাবাদে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এ ঘোষণা দেন তিনি। খবর জিও নিউজ।

শাহবাজ শরিফ বলেন, ‘আমাদের মেয়াদ শেষ হওয়ার পর পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য আমি পাকিস্তানের প্রেসিডেন্টকে চিঠি দেব। এরপর তত্ত্বাবধায়ক সরকার দেশের ক্ষমতায় আসবে।’

এর আগে গত ৩ আগস্ট পা দেশটির জাতীয় পরিষদ আগামী ৯ আগস্ট ভেঙে দেওয়ার কথা জানিয়েছিলেন শাহবাজ শরিফ। তারও আগে গত রোববার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শাহবাজ শরিফ বলেন, জাতীয় পরিষদের মেয়াদ ১২ আগস্ট শেষ হবে। তার আগেই জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হবে। এরপর নির্বাচন কমিশন পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করবে।

২০১৮ সালের ১২ আগস্ট তৎকালীন ইমরান খানের দল পিটিআইয়ের নেতৃত্বে জোট সরকার যাত্রা করেছিল। তবে গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ইমরান খান বিদায় নিলে শাহবাজের পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) ক্ষমতা গ্রহণ করে।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, স্বাভাবিকভাবে সরকারের মেয়াদ শেষ হওয়ার ৬০ দিন পর সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সংসদ ভেঙে দেওয়া হলে নির্বাচন আয়োজনের তারিখ ৯০ দিন পর্যন্ত বাড়ানো যাবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |