বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

আ’লীগের সময় শেষ হয়ে আসছে তাই ওবায়দুল কাদের প্রলাপ বকছেন: ফখরুল

আ’লীগের সময় শেষ হয়ে আসছে তাই ওবায়দুল কাদের প্রলাপ বকছেন: ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সময় শেষ হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল (৩০ জানুয়ারী) সন্ধ্যায় বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি সংক্ষিপ্ত ব্রিফিং করেন। বিকেল সাড়ে ৪টায় শুরু হয়ে বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।

বিএনপি মহাসচিব বলেন, উনাদের (আওয়ামী লীগ) সময় শেষ হয়ে আসছে। তাই ওবায়দুল কাদের প্রলাপ বকছেন। এরা মিথ্যের ওপর টিকে আছে। তিনি বলেন, এ বৈঠকটি আমাদের রুটিন মাফিক। বৈঠকে আগামীদিনের কর্মসূচি এবং যুগপৎ আন্দোলন আরো কিভাবে জোরদার করা যায় সে বিষয়ে আলোচনা হয়।

ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ক্ষমতাসীন একনায়কতন্ত্র সরকারের পতন ঘটানোর জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করেছি। এ আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মকৌশল নিয়ে আলোকপাত হয়েছে। বিএনপি মহাসচিব ছাড়াও বৈঠকে লিয়াজোঁ কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্ব আরো উপস্থিত ছিলেন জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, বিকল্প ধারা বাংলাদেশের অধ্যাপক ডক্টর নুরুল আমিন বেপারি, গণদল চেয়ারম্যান, এ টি এম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ সাম্যবাদী দল সাধারণ সম্পাদক কমরেড ডাক্তার সৈয়দ নুরুল ইসলাম, ন্যাপ ভাসানী চেয়ারম্যান এডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান, এম এন শাওন সাদেকী এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি সভাপতি সৃকৃতি কুমার মন্ডল।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |