বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করতে নেত্রকোনা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান এর নানা কর্মসূচি

ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করতে নেত্রকোনা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান এর নানা কর্মসূচি

নেত্রকোনা প্রতিনিধি ঃ  ৪ঠা ফেব্রুয়ারী ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করতে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান নাজমুল হাসান এর নেতৃত্বে নেতাকর্মীরা সমাবেশ অংশগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করছেন। দলটির কেন্দ্রীয় ভাবে পূর্বঘোষিত বিভাগীয় সমাবেশে বেগম খালেদা জিয়ার মুক্তি সহ সকল রাজবন্দী নেতাকর্মীদের মুক্তি, অবৈধ স্বৈরশাসকের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধিনে জাতীয় নির্বাচন সহ ১০ দফা দাবীতে আগামীকাল শনিবার ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ করার কথা রয়েছে। এতে নেত্রকোনার কেন্দুয়া,আটপাড়া থেকে ৫শতাধিক নেতা কর্মী সমাবেশে বিএনপি নেতা নাজমুল হাসান এর নেতৃত্বে অংশে গ্রহণ করবে।
রোটারিয়ান নাজমুল হাসান বলেন, এই স্বৈরশাসক সরকারের পদত্যাগের মাধ্যমে দেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হবে। এই ভোটচোর অগণতান্ত্রিক সরকারের আমলে দেশে কোনো নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ভাবে হতে পারে না। সমাবেশ সফল করতে তিনি এরি মধ্যে আটপাড়া-কেন্দুয়ায় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছেন বলেও জানান। এসময় তিনি সকল নেতা কর্মীদের এতে অংশ নেওয়ার আহবান জানান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |