বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
হানিফ উল্লাহ আকাশ , নেত্রকোনা
বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের উজ্জীবিত রাখতে ও কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচীতে দলীয় নেতা-কর্মীদের অংশ গ্রহণ বৃদ্ধি করতে নেত্রকোনার আটপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গণ সংযোগ করেছেন,নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি ও নেত্রকোনা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসান।
গত বৃহস্পতিবার বিকেল থেকে আটপাড়া উপজেলার তেলীগাতি বাজার, দূওজ বাজার,নাজিরগঞ্জ বাজার,বাউসা ও দেওশ্রী বাজার সহ বিভিন্ন এলাকায় মানুষের সাথে গণ সংযোগ করেন। এসময় তিনি কয়েকটি মাদ্রাসায় আর্থিক অনুদানও প্রদান করেছেন। বিএনপির নেতা নাজমুল হাসান বলেন, এই অবৈধ সরকারের পুলিশ বাহিনী আমাদের বিগত ইউনিয়ন পদযাত্রায় বাধাঁ দিয়ে উল্টো আমাদের নামেই মামলা দিয়েছে।
সেই মামলায় আমি সহ ৫০ জন নেতা-কর্মী জামিনে মুক্ত হয়ে এলাকায় এসেছি। যাতে করে তৃলমলের নেতা-কর্মীরা মামলা হামলা দেখে ভয় না পায়। আমরা আছি, এবারের আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে হটিয়ে বিএনপির ঘরে ফিরবে।