বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
জামালপুর প্রতিনিধি:
অবৈধভাবে জন্ম নেওয়া বিএনপি সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দেয়। জনবিচ্ছিন্ন বিএনপি নির্বাচনী পরিবেশ ঘোলাটে করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চায়। আওয়ামী লীগ দেশের জনগনকে সাথে নিয়ে মাঠ আছে এবং থাকবে। দেশের জনগনের জানমাল রক্ষা এবং উন্নয়ন, শান্তি শৃঙ্খলা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না জামালপুরের ইসলামপুরে এসে শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি এমপি এমন মন্তব্য করেছেন।
দলের বিদ্রোহীদের সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, যারা বিভিন্ন সময় দলের বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এবং যারা ক্ষমা প্রার্থনা করেছেন, তাদেরকে দল থেকে ক্ষমা করা হয়েছে। আগামী নির্বাচনে কারা দলীয় মনোনয়ন পাবেন সেটা মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নিবে।
তিনি আজ দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার এম এ সামাদ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি, সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ,সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, ইউনাটেড পাবলিক স্কুল এন্ড কলেজ ও ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা ও শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম আলী প্রমূখ।
পরে শিক্ষামন্ত্রী দিপু মনি ইসলামপুর উপজেলা ও জামালপুর শহরের বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং সদর উপজেলার শরিফপুরে ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা পরিদর্শণ করেন।
এর আগে জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।