বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শাহাদুল ইসলাম সাজু, জয়পুরহাট :
জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি মঙ্গলবার জয়পুরহাটের আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলার আওয়ামী লীগ নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন।
সকাল থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত পৌর শহর ও হাটবাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের খোঁজখবর নেন এবং ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোকসেদ আলী, কালাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মিনফিজুর রহমান মিলন, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদার, ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোফাজ্জল হোসেন,
ক্ষেতলাল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব দুলাল মিয়া সরদার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম সরদার, জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
শুভেচ্ছা বিনিময় কালে জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। নৌকা মার্কাই বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে এবং
উন্নয়নের জোয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে নৌকা। বাংলাদেশ এগিয়ে যাবে, বিশ্বে মাথা উঁচু করবে। ‘তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নতি হয়েছে। সবার আয় বেড়েছে। এছাড়া কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর উপজেলার রাস্তাঘাটসহ শেখ হাসিনার দেওয়া ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরেন তিনি।