বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

জার্মান ও সুইস রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের ইফতার

জার্মান ও সুইস রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের ইফতার

নিজস্ব প্রতিবেদক:  বাংলাদেশে নিযুক্ত জার্মানি রাষ্ট্রদূত আসিম টর্স্টার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে ইফতার ও নৈশভোজ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। রবিবার (৭ এপ্রিল) তার গুলশানের বাসায় এ আয়োজন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন চীনের উপ-রাষ্ট্রদূত ইয়ান হুয়ালঙ্গ ও দ্বিতীয় সচিব ঝু ঝিকিন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তবে ইফতার ও নৈশভোজের অনুষ্ঠানে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানানো হয়নি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |